পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সরঞ্জাম চুরি, আটক ২

প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২২

পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার সরঞ্জাম চুরি, আটক ২

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট থেকে গত ৪-৬ আগষ্টের মধ্যে ৪৪টি র‍্যাম ও ৪৪টি প্রসেসর চুরি হয়। এর প্রেক্ষিতে ৮ আগষ্ট পলিটেকনিক ইনস্টিটিউট এর পক্ষে একটি মামলা দায়ের করা হয়েছিলো। মামলার তদন্তের ভার পড়ে ডিবি পুলিশের এসআই নবিউল ইসলামের উপর। মামলার তদন্তকালীন সময়ে নারায়ণগঞ্জ এর অধিবাসী এরশাদ ও হাসান সাতক্ষীরা থেকে ৩০ নভেম্বর একই ঘটনায় আটক হয়। পরে আপিল করে তাদের ঠাকুরগাঁও জেল কারাগারে নিয়া আসা হয়।

Manual6 Ad Code

 

রোববার (১১ডিসেম্বর) ডিবিপুলিশের আবেদনে বিজ্ঞ চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

Manual8 Ad Code

ডিবি পুলিশের এসআই নবিউল বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী স্বীকার করে তারা মোবাইলে সার্চ দিয়ে নিশ্চিত হয় ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে কম্পিউটার আছে কি না। নিশ্চিত হবার পর একদিন এসে পলিটেকনিকের আশেপাশে ঘোরাঘুরি করে। ২ জন সেইদিন ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটে রশি বেয়ে দোতলায় যায়। সেখান থেকে ল্যাব রুমে গিয়ে কম্পিউটার সরঞ্জামাদি চুরি করে বিক্রি করে।

Manual8 Ad Code

 

এসআই নবিউল আরও জানান, বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষ হলে বিস্তারিত পরে জানানো হবে।

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code