বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ

প্রকাশিত: ৫:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ১৬, ২০২৩

বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ

Manual5 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

 

বিএনপি ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে শহরের চৌরাস্তায় দলটির নিজস্ব কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলটির কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়৷

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমান এর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন, জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক সোহেল রানা প্রমুখ।

 

এসময় বিএনপির নেতারা বলেন, মানুষের কথা চিন্তা না করেই একটার পর একটা দ্রব্যমূল্যের দাম ক্রমাগত বাড়াচ্ছে এ অবৈধ সরকার। আর এ সময়ে হঠাৎ করেই বিদ্যুতের দাম বাড়িয়েছে। আজকে আমাদের এ বিক্ষোভ মিছিলে গণমানুষের উপস্থিতিই প্রমাণ করে এ সরকার আর বেশীক্ষণ টিকবেনা। সেই সাথে আমাদের দশ দফা দাবি আদায়ে আমরা মাঠে আছি৷

 

(সুরমামেইল/এমআই/এফএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code