২৮ রোহিঙ্গা সন্ত্রাসীকে ধরিয়ে দিতে বার্মিজ ভাষায় পোস্টার

প্রকাশিত: ৭:১৫ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৩

২৮ রোহিঙ্গা সন্ত্রাসীকে ধরিয়ে দিতে বার্মিজ ভাষায় পোস্টার

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আরকান রোহিঙ্গা স্যালভ্যাশন আর্মির (আরসা) প্রধানসহ ২৮ জনকে ধরিয়ে দিতে পোস্টার লাগানো হয়েছে। এতে আরসাপ্রধান আতা উল্লাহ আবু আম্মার জুনুনীর নাম সবার ওপরে রয়েছে। পোস্টারগুলো বার্মিজ ভাষায় ছাপানো। সেখানে তাদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে। দ্রুত ধরিয়ে দিতে সাধারণ রোহিঙ্গাদের অনুরোধ জানানো হয়েছে পোস্টারে। প্রায় ১০টি রোহিঙ্গা ক্যাম্পে পোস্টার দেখতে পান সাধারণ রোহিঙ্গারা। এ পোস্টার দেখার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার লোকজন নড়েচড়ে বসেছেন।

 

শনিবার সকাল থেকে উখিয়ার কুতুপালং, লম্বাশিয়া, হাকিম পাড়া, শফি উল্লাহ কাটাসহ উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে এ পোস্টার দেখতে পান রোহিঙ্গারা। উখিয়ার বালুখালী ৮ ইস্ট, ৮ ওয়েস্ট, কুতুপালং ৪, ১১, ১২, ১৮ ও ১৯ নম্বর ক্যাম্পে এসব পোস্টার বেশি দেখা গেছে বলে জানিয়েছে তারা। তবে কারা এ পোস্টার লাগিয়েছে তা জানা যায়নি।

 

এ ব্যাপারে উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, এ ধরনের কোনো তথ্য আমার জানা নেই। গোয়েন্দা সংস্থার লোকজন বলছেন, পোস্টারের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

 

পোস্টার লাগানোর সত্যতা নিশ্চিত করে ৮-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর গণমাধ্যমকে বলেন, পোস্টারে থাকা সন্ত্রাসীরা যদি কোনো মামলার আসামি হয় তাহলে তাদের যেকোনোভাবে গ্রেফতার করা হবে।

 

Manual3 Ad Code

তিনি জানান, ক্যাম্পের বিভিন্ন স্থানে আমাদের নজরদারি রয়েছে। গোয়েন্দা তৎপরতাও রয়েছে। তাদের দেখা গেছে, এমন কোনো খবর এলে তাদের গ্রেফতার করা হবে।

Manual8 Ad Code

 

পোস্টারে থাকা ২৮ জনের মধ্যে ২৫ জন হলেন- আরকান রোহিঙ্গা স্যালভ্যাশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনী, হেদায়েত উল্লাহ ওরফে খালেদ, মৌলভি মোস্তাক (এফসিএন নম্বর- ০২৪৩৭৭), মৌলভি লাল মোহাম্মদ ওরফে বোরহান, নুর কামাল ওরফে সমি উদ্দিন (এফসিএন নম্বর- ১৩১৪৪১), ইব্রাহীম (এফসিএন নং- ১৪০২১০), মৌলভী জাকারিয়া (এফসিএন নম্বর- ১২৮৬৫৫), কাউসার ওরফে সাবের, খায়রুল আমিন ওরফে ইব্রাহীম, আলী জোহর (এফসিএন নম্বর- ২৮৪৬৫২), হাফেজ ইউনূছ, সানাউল্লাহ, জুলাইয়ার (এফসিএন নম্বর- ১৩০৪৫১), শফিক (এফসিএন নম্বর- ৫০৫৯৭২), নুর মাহমুদ (এফসিএন নম্বর- ১৩৯৬৪৬), হাফেজ নুর মোহাম্মদ (এফসিএন নম্বর- ১২৮৯১৩), আবদুুর রহমান, হাসান, জাহিদ হোসেন ওরফে লালু, মাস্টার আবদুর রহিম, জান্নাত উল্লাহ, মোহাম্মদ সলিম, মাহামুদুর রহমান, মোহাম্মদ জুবাইয়ের (এফসিএন নম্বর- ১১২৩৫৩), মোহাম্মদ আলম ওরফে মুসা।

 

পোস্টারে বার্মিজ ভাষায় যা লেখা রয়েছে, ‘তারা সন্ত্রাসী। এ মানুষগুলোকে ধরিয়ে দেওয়ার আহ্বান। যদি কোনো ক্যাম্পে কেউ তাদের দেখতে পায় তাহলে সংশ্লিষ্টদের অবহিত করার জন্য বলা হলো।’

 

উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের সাবেক মাঝি আবদুল হামিদ বলেন, সকালে বিভিন্ন ব্লকে কিছু পোস্টার দেখতে পাই। কাছে গিয়ে দেখি, আতাউল্লাহসহ ২৮ জনের নাম দিয়েছে। এ সময় আরেক রোহিঙ্গা বলেন, এদের ধরিয়ে দিলে ক্যাম্পগুলো শান্তিতে থাকবে।

 

Manual3 Ad Code

স্থানীয় রোহিঙ্গা নেতা মোহাম্মদ জাকারিয়া বলেন, সকাল থেকে বিভিন্ন ক্যাম্পের ব্লকে ব্লকে এ ধরনের পোস্টার দেখা যাচ্ছে। যেখানে অস্ত্রসহ সন্ত্রাসীদের ছবি প্রকাশ করা হয়েছে। সঙ্গে অনেকের ফ্যামিলি নম্বরও দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

 

বালুখালী ক্যাম্পে-৮-এর ব্লক মাঝি মোহাম্মদ খলিল বলেন, তাদের গ্রেফতার করতে পারলে ক্যাম্পে শান্তি ফিরবে। আমরাও চেষ্টা করছি তাদের ধরিয়ে দিতে। ক্যাম্পের অর্ধেক অপরাধ এদের নিয়ন্ত্রণে চলে। বিভিন্ন সময় মহড়াতেও তাদের দেখেছি। আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করছি। বালুখালী ক্যাম্পের মাঝি রহিম উদ্দিন বলেন, ১৮, ১৯ নং ক্যাম্পে এসব পোস্টার দেখা যাচ্ছে। সরকারকে সহযোগিতা করতে আমরা আগ্রহী। আমরা দেখতে পেলে প্রশাসনকে জানাব।

 

তুমব্রু সীমান্তে সহিংসতার কারণে যাতে ক্যাম্প কোনো ধরনের প্রভাব না পড়ে সে জন্য ক্যাম্পজুড়ে টহল জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন ৮-আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি আমির জাফর।

 

(সুরমামেইল/ডি-এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code