ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৩

ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করলেন বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম

Manual4 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও পৌরসভা পরিদর্শন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। মঙ্গলবার সন্ধায় তিনি পৌরসভা পরিদর্শন করেন এবং পৌরসভার মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যার অফিসকক্ষে পৌরসভার নানা উন্নয়নমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পৌর মেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব উজ জামান, পৌর নির্বাহী কর্মকর্তা মজিবর রহমান, নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সহকারী প্রকৌশলী সোহেল, প্যানেল মেয়র আব্দুল কাইয়ুম চৌধুুরী, প্যানেল মেয়র-২ সুদাম সরকার, কাউন্সিলর ওয়ালিউর রহমান ওলি, আতাউর রহমান, নাজিরা আক্তার স্বপ্নাসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।

 

এ সময় পৌরসভার বিভিন্ন হিসাব-নিকাশের খোঁজ-খবর নিয়ে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম। এর আগে তিনি জেলার বালিয়াডাঙ্গী উপজেলার শালডাঙ্গা বামুনিয়া গ্রামে সাম্যবাদী আন্দোলনের নেতা রাজশাহী জেলার খাপড়া ওয়ার্ডের শহিদ কমরেড কম্পরাম সিং স্মৃতি কমপ্লেক্স উদ্বোধন করেন।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমআই)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code