ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

প্রকাশিত: ৭:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৩

ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

Manual1 Ad Code

ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনায় অনুসন্ধান, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক পাঁচ দিনব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে মিরপুরস্থ বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণের আয়োজন করা হয়।

Manual6 Ad Code

 

এই কর্মসূচির আওতায় প্রশিক্ষিত প্রশিক্ষকগণ নিজ নিজ প্রতিষ্ঠানের প্রহরীগণকে উক্ত বিষয়ে ধারণা প্রদান করবেন এবং প্রয়োজনে প্রশিক্ষণলব্ধ জ্ঞান নিজ নিজ কর্মক্ষেত্রে প্রয়োগ করবেন। যেকোন প্রয়োজনে প্রশিক্ষণপ্রাপ্তরা বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহযোগিতা গ্রহণ করতে পারবেন।

Manual7 Ad Code

 

বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ট্রেনিং সেন্টার মিরপুর এ- ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন এন্ড হিউমিনিটেরিয়ান এইড অপারেশন্স (ইকো) এর আর্থিক সহায়তায় স্ট্রেংনথেনিং আরবান পাবলিক প্রাইভেট প্রোগ্রামিং ফর আর্থকোয়েক রেজলিয়ান্স (সুপার) প্রকল্পের আওতায় বাংলাদেশ প্রফেশনাল সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের (বিপিএসএসপিএ) সদস্য কোম্পানি সমূহের প্রশিক্ষকবৃন্দের জন্য এই প্রশিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়।

 

এই প্রশিক্ষণের ফলে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ের মাধ্যমে নাগরিক সুরক্ষা সেবার নতুন দিক উন্মোচন হবে বলে উদ্বোধন অনুষ্ঠানে অভিমত প্রকাশ করেন বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ট্রেনিং সেন্টার এর অধ্যক্ষ মোঃ সালেহ উদ্দিন, বিএফএম (সেবা)।

 

এই ধরনের একটি প্রশিক্ষণের আয়োজন এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর মাধ্যমে ভূমিকম্প ও অগ্নি নিরাপত্তা বিষয়ক সুরক্ষা সেবার বিষয়টিকে এগিয়ে নেয়ার জন্য সুপার কনসোর্টিয়াম এবং ইকো-কে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যগণ তুরস্কের ভূমিকম্প প্রবলিত এলাকায় বিশ্বের অন্য সব উদ্ধারকারী দলের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। ভূমিকম্প এবং অগ্নি প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ প্রদানের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ একটি প্রতিষ্ঠান হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স। এ প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ আশা করি এই সকল দক্ষতা অর্জন করে নিজেদেরকে উপযুক্ত করে গড়ে তুলবেন”।

 

Manual7 Ad Code

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রফেশনাল সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশনের (বিপিএসএসপিএ) -এর প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) খালিদ আজম, এবং সুপার প্রজেক্ট এর কনসোর্টিয়াম ম্যানেজার আ ম নাছির উদ্দিন।

 

Manual7 Ad Code

“এ প্রশিক্ষণের অংশ হিসেবে প্রশিক্ষকগণ নিজ সংস্থার গার্ডদের বুনিয়াদি প্রশিক্ষণ কালে ব্যবহারের জন্য একটি মডিউল তৈরি করবেন এবং তা প্রশিক্ষণকালে ব্যবহারের মাধ্যমে নতুন সংযুক্ত সকল গার্ডদেরকে ভূমিকম্প ও অগ্নি নির্বাপন কাজের প্রাথমিক ধারণা দিবেন যাতে করে তারা নিজ নিজ কর্মস্থলে জরুরি অবস্থায় এর ব্যবহার করতে পারেন। এর পাশাপাশি তারা নিজ নিজ কর্মস্থলে প্রতি ছয় মাস অন্তর অন্তর অগ্নি নির্বাপন এবং ভূমিকম্প প্রস্তুতি মহড়া পরিচালনা করতে পারবেন। এক্ষেত্রে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশন থেকে একজন উপযুক্ত প্রতিনিধির সহযোগিতা করবেন”, বলেন বিপিএসএসপিএ-এর প্রেসিডেন্ট লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) খালিদ আজম।

 

“বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বাংলাদেশ প্রফেশনাল সিকিউরিটি সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন এবং সুপার কনসোর্টিয়ামের এই যৌথ উদ্যোগের মাধ্যমে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এর একটি নব দিগন্তের সূচনা হলো। এর মাধ্যমে প্রাইভেট সেক্টরের জরুরি সাড়া দান কার্যক্রম আরো সুসংগঠিত এবং কার্যকর হবে” বলেন, সুপার প্রকল্প এর কনসোর্টিয়াম ম্যানেজার আ ম নাছির উদ্দিন।

 

উল্লেখ্য, ভূমিকম্প ও অগ্নীকাÐ এর মতো দুর্যোগ মোকাবেলায় ব্যবসায়ী ও শহুরে জনগণের প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন এন্ড হিউমিনিটেরিয়ান এইড অপারেশন্স (ইকো) এর অর্থায়ন ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর অফিস (ইউএনআরসি) এর কৌশলগত সহায়তায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর বিভিন্ন অঞ্চলে স্ট্রেংনথেনিং আরবান পাবলিক প্রাইভেট প্রোগ্রামিং ফর আর্থকোয়েক রেজলিয়ান্স (সুপার) প্রকল্পটি যৌথভাবে বাস্তবায়ন করছে ঢাকা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, একশনএইড বাংলাদেশ, ইউনাইটেড পারপাস এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।

 

(সুরমামেইল/বিজ্ঞপ্তি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code