জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২৩

জমি নিয়ে বিরোধে দুই ভাইকে কুপিয়ে হত্যা

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
পূর্ব শক্রতা ও জমি সংক্রান্ত বিরোধের জেরে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচঁপুরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনা আহত হয়েছে আরও একজন। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খাসপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

Manual1 Ad Code

 

নিহতরা হলেন- মো. আসলাম (৪৮) ও মো. রনি (৩৫)। আহত ব্যক্তির নাম রফিকুল ইসলাম (৪০)।

Manual7 Ad Code

 

Manual7 Ad Code

সোনারগাঁ থানার পুলিশ পরির্দশক আহসান হাবিব জানান, দুপুরে বাড়ির পাশের ড্রেনের পাইপ লাগানো নিয়ে নিহতদের সঙ্গে তাদের আপন চাচাতো ভাই মফিুজুল ও মোস্তাফার মধ্যে বাকবিতন্ড হয়। এক পর্যায়ে তারা মারামারিতে জড়িয়ে পড়ে। ওই সময় নিহত দুইভাইকে কুপিয়ে গুরুতর আহত করে তাদের চাচাতো ভাইয়েরা। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, নিহত ও ঘাতকরা অকে অপরের চাচাতো ভাই। তাদের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জেরে পূর্ব শত্রুতা ছিলো। এর জেরে দুপুরে এ ঘটনা ঘটে। একপক্ষ ড্রেনের পাইক লাগাতে গেলে আরেক পক্ষ বাধা দেয়। এক পর্যায়ে হত্যার ঘটনা ঘটে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর হত্যায় জড়িতরা পালিয়ে গেছে তাদের আটকের চেষ্টা করছে।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এমএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code