সন্তানদের লেখাপড়া বন্ধ না করতে ও ইউপি সদস্যের শাস্তির দাবী

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মার্চ ১, ২০২৩

সন্তানদের লেখাপড়া বন্ধ না করতে ও ইউপি সদস্যের শাস্তির দাবী

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ে ইউপি সদস্য কর্তৃক সন্তানদের লেখাপড়া বন্ধ করে দেওয়া, ভূমি দখলসহ প্রাণনাশের হুমকি দেওয়ায় এবং অভিযুক্ত ইউপি সদস্য ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (০১ মার্চ) দুপুরে শহরের ইসলামবাগে ভুক্তভোগী পরিবারের আয়োজনে এ সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী আ: কুদ্দুস জানান, জেলার রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউপির বলঞ্চা গ্রামে তার একটি ৭ শতকের একটি জমি রয়েছে যা তার পৈত্রিক সম্পত্তি। গত ৩ বছর আগে সে তার চাচাতো ভাই আছিরুল ইসলামের অপর একটি ৪ শতক জমির সাথে বদল করে রেজিস্ট্রি করেন। পরবর্তীতে আছিরুল সে চুক্তি না মেনেই কুদ্দুসের জমিটি নিজের বলে দাবী করেন। এ ঘটনাকে কেন্দ্র করেই গত ২৫ তারিখে রানীশংকৈল এর ৬নং কাশিপুরের ইউপি সদস্য আইনুল হক তার লোকজন নিয়ে কুদ্দুসের জমি দখলে যায়। সেখানে ইউপি সদস্য আইনুলের লোকজনের হাতে কুদ্দুস এবং তার পরিবারের সকলেই গুরুতর আহত হন।

 

এ ঘটনায় ভুক্তভোগী কুদ্দুস গত ২৭ তারিখে রানীশংকৈল থানায় একটি মামলা করলে ওইদিন রাতেই গেস্খফতার হন আইনুল। কিন্তু আইনুল হক প্রভাবশালী ব্যক্তি হওয়ায় জামিনে বের হয়ে যায়। জামিনে বের হয়েই কুদ্দুস ও তার পরিবারের সকলকে প্রাণে মেরে ফেলার এবং সন্তানদের পরীক্ষা দেওয়া ও লেখাপড়া বন্ধ করে দেওয়ায় হুমকি দিয়ে আসছে ইউপি সদস্য আইনুল। নিজের ও পরিবারের সদস্যদের প্রাণ বাঁচাতে এবং সন্তানদের লেখাপড়া বন্ধ হবার ভয়েই এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন কুদ্দুস ও তার পরিবার।

Manual6 Ad Code

 

তারা সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আইনুল হক ও তার সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code