ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

প্রকাশিত: ৪:৪৫ অপরাহ্ণ, মার্চ ১১, ২০২৩

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

Manual7 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি :
দেশব্যাপী বিএনপি’র সন্ত্রাস নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপ-রাজনীতির বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে শহরের চৌরাস্তার পাশে দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

 

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন। এ সময় অন্যন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ সাদেক কুরাইশী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. আসম গোলাম ফারুক রুবেল, সহ সভাপতি মাহাবুবুর রহমান খোকন, এ্যাড. ফজলুল হক,স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ নজমুল হুদা শাহ্ এ্যাপোলো মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকারসহ জেলা আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

 

রমেশ চন্দ্র সেন বলেন, আওয়ামীলীগ সরকার অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। এখানে ধর্ম, জাত ও পাত কোন বিষয় না। সকলে মিলেমিশে কাজ করতে হবে দেশের উন্নয়নের জন্য। বাংলাদেশের মানুষ ওই সময় দেখেছে লুটপাট করেছে কারা। দুর্নীতি করেছে কারা; তারাই দুর্নীতি করেছে। ওই সময়ে তাদের অত্যাচারে মানুষ কতটা অসহায় ছিল সবাই জানে। সাধারণ মানুষদের আগুনে পুরিয়ে মারা হয়েছিল। ওই সময়ে আমাদের বাড়ি ঘরে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। সহ্য করে আছি কারণ, আমরা যদি তাদের মত আচরন করি সারা দেশের মানুষ তাদের মতই আমাদের ভাববে। যার জন্য আমরা অত্যন্ত ধৈর্য্যের মাধমে দেশকে পরিচালিত করছি। আজকে তারা ঠাকুরগাঁওসহ সমগ্র বাংলাদেশের উন্নয়ন দেখে সহ্য করতে পারছে না।

Manual5 Ad Code

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code