ইসলামপুরে ১ কেজি গাঁজাসহ কারবারি আটক

প্রকাশিত: ৭:৫১ অপরাহ্ণ, মে ১০, ২০২৩

ইসলামপুরে ১ কেজি গাঁজাসহ কারবারি আটক

Manual3 Ad Code

রাঙামাটি প্রতিনিধি :
রাঙামাটির দ্বীপ এলাকা ইসলামপুর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ আভিযানিক টীম ঝটিকা অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ মো: তাজুল (৫৭) নামে একজন মদক কারবারিকে আটক করেছে।

 

Manual6 Ad Code

বুধবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে ওঁৎ পেতে বুধবার সকাল ৮ টায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশের যৌথ টীম জেলা সদরের দ্বীপ এলাকা ইসলামপুরে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজা সহ মো: তাজুল নামে এক মাদক কারবারিকে আটক করেছে। সে স্থানীয় মৃত আলী আহমদ’র ছেলে।

 

Manual8 Ad Code

যৌথভাবে পরিচালিত এই অভিযানে মাদকদ্রব্য এএসআই লিটন কুমার নন্দী, এএসআই মো: মনিরুজ্জামান’র নেতৃত্বে একটি টীম ও জেলা গোয়েন্দা শাখার এসআই আবু বকর’র নেতৃত্বে পুলিশের একটি টীম অংশ গ্রহন করে। আভিযানিক যৌথ টীমের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মাদক কারবারিকে ধরে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। সে তার বাসায় বিশেষ কায়দায় রক্ষিত ১ কেজি উন্নতমানের গাঁজা থাকার কথা স্বীকার করে। আভিযানিক যৌথ টীমের হাতে গাঁজা সহ আটক ব্যাক্তি উল্লেখ্য এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছে।

Manual8 Ad Code

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর’র এসআই মো: জিন্নাত আলী শেখ বাদী হয়ে ধৃত মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। একই দিন তাকে আদালতে তোলা হলে, বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরন করে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমআইকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code