সিলেট ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৪
ঠাকুরগাঁও প্রতিনিধি :
গণতন্ত্র ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা, বিচারের নামে অবিচার বন্ধের দাবিতে ১লা জানুয়ারী থেকে আগামী ৭ জানুয়ারী পর্যন্ত সকল আদালত বর্জন করেছেন ঠাকুরগাঁওয়ের বিএনপিপন্থী আইনজীবীরা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও ঠাকুরগাঁও জজ কোর্টের আইনজীবীবৃন্দ এর আয়োজনে সোমবার সকালে ঠাকুরগাঁও জজ কোর্ট চত্তরে ব্যানার হাতে অবস্থান নিয়ে আদালত বর্জন করেন আইনজীবীরা।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঠাকুরগাঁও জেলা শাখার সাধারন সম্পাদক অ্যাড. এনতাজুল হক এর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আব্দুল হালিম ও সাধারন সম্পাদক অ্যাড. জয়নাল আবেদিন।
বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারি সরকার আরেকটি নীলনকশার পাতানো ডামি নির্বাচনের পাঁয়তারা করছে। কথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য সরকারি দলের স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী, অনুগত প্রার্থীসহ হরেক রকমের প্রার্থী দাঁড় করিয়ে রাখা হয়েছে। কারা ডামি হিসেবে দাঁড়িয়ে থাকবে তাও ঠিক করে দেয়া হচ্ছে। শেখ হাসিনার পদত্যাগ, ‘ডামি নির্বাচন’ বর্জন, বিচার বিভাগের স্বাধীনতা পুন:প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে দেবার লক্ষ্যেই আমাদের এ কর্মসূচী।
(সুরমামেইল/এমআই)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি