হবিগঞ্জে মোস্তাক হত্যা মামলা: সাবেক এমপি আবু জাহিরসহ আসামি ১১১

প্রকাশিত: ১:৫৫ পূর্বাহ্ণ, আগস্ট ২২, ২০২৪

হবিগঞ্জে মোস্তাক হত্যা মামলা: সাবেক এমপি আবু জাহিরসহ আসামি ১১১

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোস্তাক আহমেদ নামে এক যুবক গুলিতে নিহত ও কয়েকজন আহত হওয়ার ঘটনায় হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরকে প্রধান আসামি করে ১১১ জনের নাম উল্লেখ করে মামলা করা হয়েছে।

Manual5 Ad Code

 

মঙ্গলবার মধ্যরাতে এসএম মামুন মিয়া বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন।

 

এর আগে আন্দোলন চলাকালে রিপন শীল নামে এক ছাত্রদল কর্মী নিহত হওয়ার ঘটনায় তার মা রুবী শীল বাদি হয়ে সাবেক এমপি আবু জাহিরসহ ৫৯ জনের বিরুদ্ধে মামলা করেন।

Manual8 Ad Code

 

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম জানান মামলায় অজ্ঞাত আরও ১৫০ জন রয়েছেন।

 

Manual7 Ad Code

তিনি জানান সাবেক এমপি আবু জাহির, জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান সেলিম, আওয়ামী লীগের কর্মী শাহ নেওয়াজ, আবু জাহির এমপির ছেলে ইফাত জামিল, বানিয়াচঙ্গ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈন আহমদ চৌধুরী সুমনের বিরুদ্ধে মোস্তাককে হত্যা ও ছাত্র জনতাকে আহত করার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে।

 

এ মামলায় অন্য আসামিরা হচ্ছেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগির চৌধুরী, লাখাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ তালুকদার ইকবাল, বানিয়াচং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন খান।

 

বাদি মামলায় উল্লেখ করেন, গত ২ আগস্ট বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শহরের তিনকোনা পুকুরপাড় এলাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এ সময় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও জেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম চৌধুরীর প্ররোচনায় ও উসকানিতে যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ এবং স্বেচ্ছাসেবক লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ লাঠিসোঁটা ও আগ্নেয়াস্ত্র নিয়ে জড়ো হলে সংঘর্ষ বাধে। সংঘর্ষে আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে অনেকেই গুলিবিদ্ধ হন। এসময় হবিগঞ্জ পিডিবির অস্থায়ী লাইনম্যান ও সিলেটের টুকেরবাজার এলাকার বাসিন্দা মৃত আব্দুল কাদিরের ছেলে মোস্তাক আহমেদ গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code