নবীগঞ্জে বাঁশি বাজানো নিয়ে ঝগড়া, যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৭:৩৫ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪

নবীগঞ্জে বাঁশি বাজানো নিয়ে ঝগড়া, যুবককে পিটিয়ে হত্যা

Manual2 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার নবীগঞ্জ উপজেলায় বাঁশি বাজানো নিয়ে ঝগড়ার জেরে শিপন মিয়া (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় রুবেল মিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

Manual7 Ad Code

 

বুধবার (২৮ আগস্ট) রাত ৯টায় নবীগঞ্জের পশ্চিম তিমিরপুরে এ ঘটনা ঘটে।

 

নিহত শিপন মিয়া ওই গ্রামে হুঁশিয়ার আলীর ছেলে। আর আটক হওয়া রুবেল একই গ্রামের বাবুল মিয়ার ছেলে।

 

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, শিপন মিয়া কয়েকদিন আগে রুবেলদের বাড়ির সামনে বাঁশি বাজাচ্ছিলেন। এতে রুবেল বাঁধা দিলে দুজনের ঝগড়া হয়। এরই জেরে গত মঙ্গলবার সন্ধ্যায়ও দুজনের মারামারি হয়। একপর্যায়ে বুধবার রাত ৯টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার পথে রুবেল ও তার লোকজন শিপনকে পিটিয়ে আহত করে। পরে শিপনকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

Manual2 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী। তিনি বলেন, শিপনের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Manual7 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code