রোববার যেসব দেশে পালিত হবে ঈদুল ফিতর

প্রকাশিত: ১১:৪৭ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

রোববার যেসব দেশে পালিত হবে ঈদুল ফিতর

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে, যার ফলে আগামীকাল রোববার (৩০ মার্চ) এসব দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। গালফ নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

সৌদি আরব
সংবাদমাধ্যমটি জানিয়েছে, সৌদি আরবে শনিবার (২৯ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। তাই দেশটিতে রবিবার, ৩০ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হবে।

 

Manual8 Ad Code

ওমান
ওমানে শাওয়াল মাসের চাঁদ শনিবার দেখা না যাওয়ায়, দেশটির ধর্ম বিষয়ক কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে যে সেখানে ঈদুল ফিতর উদযাপন হবে সোমবার, ৩১ মার্চ।

Manual2 Ad Code

 

ইরান
ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, দেশটিতে রবিবার চাঁদ দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। সে অনুযায়ী, ইরানে ঈদুল ফিতর উদযাপিত হবে সোমবার, ৩১ মার্চ।

Manual4 Ad Code

 

অন্যান্য দেশগুলোর অবস্থা
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে ঈদের দিন এখনো চূড়ান্তভাবে নির্ধারিত হয়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাঁদ দেখার আনুষ্ঠানিক অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এবং জনগণকেও চাঁদ দেখার আহ্বান জানানো হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code