সিলেট ওসমানী হাসপাতালে দুদকের অভিযান

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১০, ২০২৫

সিলেট ওসমানী হাসপাতালে দুদকের অভিযান

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ব্যাপক অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

Manual5 Ad Code

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে শুরু হওয়া এক ঘণ্টাব্যাপী এই অভিযানে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, ওয়াশরুম, রোগীদের খাবার পরিবেশন ব্যবস্থা এবং প্যাথলজি বিভাগ ঘুরে দেখেন কর্মকর্তারা।

 

দুদক সিলেটের সহকারী পরিচালক জুয়েল মজুমদার জানান, প্রাথমিক তদন্তে হাসপাতালজুড়ে অপরিচ্ছন্নতা, আউটসোর্সিংয়ে অনিয়ম, ২৬২ জন কর্মচারীর বেতন তিন মাস ধরে আটকে রাখা হয়েছে। রোগীদের খাবার মেনুর চেয়ে কম দেওয়া হয়। হাসপাতালের ওষুধ বাইরে বিক্রি ও প্রয়োজনীয় ওষুধ রোগীদের দেওয়া হয় না। এছাড়াও অ্যাম্বুলেন্সে অতিরিক্ত জ্বালানি খরচ দেখিয়ে প্রতিটি গাড়ি থেকে মাসে বাড়তি ১৮ হাজার টাকা নেওয়া এসব অনিয়ম দেখা গেছে।

 

Manual2 Ad Code

তিনি আরও জানান, অভিযানে পাওয়া এসব অনিয়মের রেকর্ড সংগ্রহ করা হয়েছে। যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় সুপারিশ করা হবে।

 

জানা যায়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালাটি বিভাগের সবচেয়ে বড় স্বাস্থ্যসেবা কেন্দ্র। প্রতিদিন এখানে গড়ে ১ হাজার ৫০০ জন রোগী চিকিৎসা নেন। দীর্ঘদিন ধরে এ হাসপাতালের সেবার মান নিয়ে আসছে নানা অভিযোগ। দুদকের এই অভিযানে ধরা পড়া অনিয়মের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হবে এখন সেদিকেই তাকিয়ে আছেন সেবাপ্রত্যাশীরা।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমকে)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code