সিলেট ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২৫
কোম্পানীগঞ্জ প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেছেন, এ দেশে ভারতীয় দাদাগিরি চলবে না। সীমান্তে হত্যা চলতে দেয়া যাবে না। দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ চলবে না। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিয়ে আগামীর নেতৃত্ব নির্বাচন করতে হবে। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ।
শনিবার (২৯ নভেম্বর) সিলেটে কোম্পানীগঞ্জে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে তিনি কথাগুলো বলেন।
বক্তব্যের শুরুতে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে নিয়ে মুনাজাত করেন ভিপি সাদেক কায়েম।
ডাকসু ভিপি আরো বলেন, এই ছাত্র যুব সমাবেশে কোন চাঁদাবাজ নেই, টেন্ডারবাজ নেই, ধর্ষক নেই। আগামীর বাংলাদেশকে চাঁদাবাজ টেন্ডারবাজ মুক্ত ইনসাফের বাংলাদেশ গড়ে তুলতে সঠিক নেতৃত্ব নির্বাচন করতে হবে। এই আসনের প্রার্থী জয়নাল আবেদীন একজন যোগ্য ব্যক্তি। তাকে নির্বাচিত করে এই অঞ্চলের সম্ভাবণাকে কাজে লাগাতে হবে। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী আচরণ চলবে না।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট- ৪ আসনে জামায়াত প্রার্থী জয়নাল আবেদীন।
উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি শফিকুল ইসলামের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করবেন উপজেলা জামায়াত আমির মাও. ফয়জুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াত নায়েবে আমির অধ্যক্ষ আব্দুল হান্নান, এসিস্ট্যান্ট সেক্রেটারি মাশুক উদ্দিন, ডাকসুর পরিবহন বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ, মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, জেলা পশ্চিমের সভাপতি জুবায়ের আহমদ, সেক্রেটারি তোফায়েল আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সভাপতি মঞ্জুর আহমদ, যুব জামায়াতের উপজেলা সভাপতি ইকবাল হোসেন ইমাদ, শিবির সভাপতি মইনুল ইসলাম, গোয়াইনঘাট থানার জামায়াত সভাপতি আবুল হোসেন।
(সুরমামেইল/এসএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি