এসএমপির নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ

প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬

এসএমপির নতুন কমিশনার সারোয়ার মোর্শেদ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন পুলিশ সদর দপ্তরের ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীম।

 

বর্তমান পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।

Manual3 Ad Code

 

Manual8 Ad Code

মঙ্গলবার (২১ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব তৌহিদ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপন অনুযায়ী, এসএমপির বর্তমান কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। অন্যদিকে, পুলিশ সদর দপ্তরে কর্মরত ডিআইজি সারোয়ার মোর্শেদ শামীমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

 

Manual2 Ad Code

একই রদবদলে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ কর্মকর্তাকে দেশের বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।

 

এছাড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব), পুলিশ সদর দপ্তর, সিআইডি, শিল্পাঞ্চল পুলিশ, পাবনা জেলা পুলিশসহ বিভিন্ন রেঞ্জ ও ইউনিটেও একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code