সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:২৯ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর প্রাণ গেছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এ বিভাগে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৫ জনে।

 

Manual5 Ad Code

সোমবার (২০ জুলাই) সকাল থেকে মঙ্গলবার (২১ জুলাই) সকালের মধ্যে সিলেটের দুটি হাসপাতালে শিশুদের মৃত্যু হয়।

 

মঙ্গলবার সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম এ তথ্য জানিয়েছেন।

 

মৃত শিশুরা হলো- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার হুসেন মিয়ার মেয়ে সাত মাস বয়সী নুসিবা ও সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা উযাছের আহমদের মেয়ে দুই বছর দুই মাস বয়সী রাফসা।

এরমধ্যে নুসিবা এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং রাফসা শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালে মারা যায়।

 

Manual3 Ad Code

হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৭৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

 

Manual1 Ad Code

এছাড়া আগের ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন আরও ৫১ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

 

Manual3 Ad Code

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ল্যাবরেটরি পরীক্ষায় সিলেট বিভাগের ৫৪৫ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছে।

 

সিলেটে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১০১ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রতিবেদনে থেকে জানা গেছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code