সিলেট ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার শ্রীমঙ্গলে একটি ১৮ ফুট দৈর্ঘ্যের বিশালাকৃতির অজগর উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ৫নং পুল এলাকার বন্ধন কমিউনিটি সেন্টারের পাশে থেকে বিশালাকৃতির অজগর উদ্ধার করা হয়।
অজগরটিকে উদ্ধার করে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।
জানা গেছে, স্থানীয় পথচারী ওয়াসিম মিয়া রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি বিশাল আকৃতির অজগর দেখতে পান। পরবর্তীতে খবরটি এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু মানুষ সাপটিকে মারতে তেড়ে আসে।
পরবর্তীতে এলাকার কিছু সচেতন মানুষ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দিলে, বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ও বাবুল রবিদাস ঘটনাস্থলে গিয়ে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসেন।
ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, উদ্ধারকৃত অজগর সাপটি প্রায় ১৮ ফুট লম্বা এবং এর ওজন আনুমানিক ৩৫ কেজি হবে। এই অজগরটিকে উদ্ধার করে বনবিভাগের কাছে হস্তান্তর করেছি।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হক জানান, অজগর সাপটিকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। সাপটিকে ইতোমধ্যে আমরা লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করে দিয়েছি।
(সুরমামেইল/এমবিএন)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি