সিলেট ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:১৯ পূর্বাহ্ণ, জুলাই ২১, ২০২৬
মৌলভীবাজার প্রতিনিধি:
জেলার কমলগঞ্জ উপজেলার দুর্গম হামহাম জলপ্রপাতে বেড়াতে গিয়ে আটকে পড়া ১০ তরুণকে উদ্ধার করেছে পুলিশ, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস। এ সময় আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকাল ৫টার দিকের ঘটনা এটি।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এসব নিশ্চিত করে জানান, সোমবার সকালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীর একটি দল হামহাম জলপ্রপাত ঘুরতে যায়। পথে দুর্গম পাহাড়ি রাস্তা পার হতে গেলে তাদের একজন পা পিছলে পড়ে আহত হন।
তাকে নিয়ে দুর্গম পথ পাড়ি দিয়ে ফিরে আসা সম্ভব না ভেবে ৯৯৯-এ ফোন করে সহায়তা চায় দলটি। বিকাল ৩টার দিকে কমলগঞ্জ থানা পুলিশ, টুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।
স্থানীয়দের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টার অভিযানের পর বিকালে নিরাপদে উদ্ধার করা হয় ওই ১০ জনকে।
উদ্ধার শেষে আহত পর্যটককে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। উদ্ধারকৃত অন্য সব পর্যটক সুস্থ রয়েছেন।
জেলা পুলিশ সুপার মো. মনিরুল ইসলামের পরামর্শ, দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের সময় পর্যটকদের সতর্ক থাকা ও পর্যাপ্ত প্রস্তুতি নিয়ে যাওয়া প্রয়োজন। যে-কোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত ৯৯৯-এ যোগাযোগ করার আহ্বানও জানান তিনি।
(সুরমামেইল/এমবিএন)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি