কানাইঘাট স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ‘পাওয়ার জেল ও ডেটোনেটর’ উদ্ধার

প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২৬

কানাইঘাট স্কুলের পরিত্যক্ত ভবন থেকে ‘পাওয়ার জেল ও ডেটোনেটর’ উদ্ধার

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের কানাইঘাট ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

Manual6 Ad Code

 

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের কুওরের মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনের ভেতর থেকে এসব উদ্ধার করা হয়।

 

শনিবার (৩১ জানুয়ারি) জানান র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

Manual3 Ad Code

 

র‌্যাব জানায়, রাত ১০টার দিকে কুওরের মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত তিনতলা ভবনের আশপাশে বিস্ফোরক দ্রব্য থাকার গোপন খবর পায় র‌্যাব। তাৎক্ষণিক র‌্যাবের অভিযানিক দল ঘটনাস্থলে গিয়ে ভবনটিতে তল্লাশি চালায়। তল্লাশীর এক পর্যায়ে ভবনের ভেতর থেকে পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করে র‌্যাব।

 

Manual1 Ad Code

মিডিয়া কর্মকর্তা জানান, উদ্ধার করা পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটর উচ্চমাত্রার বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। পাওয়ার জেল ও ইলেকট্রিক ডেটোনেটরগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশে সেখানে রাখা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।এ ঘ

 

Manual1 Ad Code

টনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণে উদ্ধার করা সামগ্রীগুলো কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code