সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:২৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
স্থানীয় জনতার সহায়তায় এক অভিযান চালিয়ে সিলেটের কানাইঘাটে ৭০ বোতল ভারতীয় (অফিসার চয়েস) মদ আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) রাত আড়াইটার দিকে উপজেলার দিঘীরপাড় ইউনিয়নের দর্পনগরপূর্ব নয়াগ্রামের কবরস্থানের পাশে থেকে ৭০ বোতল ভারতীয় মাদক আটক করা হয়।
স্থানীয় জনতা মাদকের সাথে জড়িতদের আটকের চেষ্টা করলে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে থানা পুলিশের এসআই শৈলস চন্দ্র ও শাহ আলম ঘটনাস্থলে গিয়ে মাকদগুলো জব্দ করেন।
এ ঘটনায় মাদক ব্যবসায়ী পলাতক দর্পনগর পূর্ব গ্রামের মৃত ইলিয়াস আলী পুত্র ইয়াছিন আলী (৪০) ও মৃত কদর আলীর পুত্র জলিল মিয়াকে (২৫) আসামী করে এসআই শাহ আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেছেন।
সীমান্তবর্তী কানাইঘাট উপজেলায় বিজিবি, থানা পুলিশ মাদক উদ্ধার অভিযান জোরদার করেছে। সম্প্রতি থানা পুলিশ বেশ কয়েকটি অভিযান চালিয়ে মাদক দ্রব্য আটক করেছে।
কানাইঘাট থানার ওসি আমিনুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। ইতিমধ্যে মাদক ব্যবসায়ীদের তালিকা করাসহ মাদক ক্রয়-বিক্রয় বন্ধে পুলিশের নিয়মিত অভিযান জোরদার করা হয়েছে এবং কয়েকজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি