সিলেট ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মে ১৭, ২০২৬
কানাইঘাট প্রতিনিধি:
পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে সম্প্রতি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত সিলেটের কানাইঘাটের নাফিজুল হক শাকিলের শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে যুক্তরাজ্যে বসবাসরত কানাইঘাটবাসীর সর্ববৃহৎ ও প্রাচীনতম সংগঠন ‘কানাইঘাট এসোসিয়েশন ইউকে’।
শুক্রবার (১৫ মে) বিকেলে কানাইঘাট এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দের পক্ষ থেকে শাকিলের পরিবারের হাতে উনিশ লক্ষ তিপ্পান্ন হাজার তিনশ তেত্রিশ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। মানবিক এই সহায়তা স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সংগঠনের পক্ষে সম্মানিত সদস্য ইউসুফ আহমদ এই অর্থ শাকিলের ছোট ভাই হাসানুল হক কামরান ও বোনের জামাই ইমাদুর রহমানের কাছে হস্তান্তর করেন।
অনুদানের টাকা হস্তান্তরকালে উপস্থিত ছিলেন- গাছবাড়ী জামিউল উলুম কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তাহির উদ্দিন, দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন, ঝিঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল মতিন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, সাংবাদিক আলিম উদ্দিন, সমাজকর্মী ফারুক আহমদ রেজওয়ান ও ফরিদ উদ্দিন।
অনুদান প্রদানকালে জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ বলেন, নিহত শাকিলের অসহায় পরিবারের পাশে কানাইঘাট এসোসিয়েশন ইউকের নেতৃবৃন্দ সহযোগীতার হাত প্রসারিত করায় কৃতজ্ঞতা জানান এবং এ ধরণের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহবান জানান।
নিহত শাকিলের পরিবারের সদস্যরা অনুদান পেয়ে আবেগআপ্লুত হয়ে বলেন, শাকিল যখন গুরুত্ব আহত হয়েছিল তার চিকিৎসার জন্যও এই সংগঠন সহযোগীতা করেছে আমরা তাদের কাছে চির কৃতজ্ঞ।
উল্লেখ্য, গত ১৪ জানুয়ারি লন্ডনে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের ভ্রামনগ্রামের মেধাবী শিক্ষার্থী নাফিজুল হক শাকিল। এই হৃদয়বিদারক খবর পেয়ে দেশের বাড়িতে থাকা তার বাবা ফজলুল হক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি