কানাইঘাটে ইউএনও মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি-সনদ প্রদান

প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

কানাইঘাটে ইউএনও মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি-সনদ প্রদান

Manual6 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের কানাইঘাটে প্রথম বারের মতো ‘ইউএনও মেধা বৃত্তি’ মেধা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে এককালীন নগদ বৃত্তি, ম্যাডেল পদক ও সনদ বিতরণ করা হয়েছে।

 

Manual7 Ad Code

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় উপজেলা সভাকক্ষে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তি তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইউএনও মেধাবৃত্তি পরীক্ষার আয়োজক মোঃ মেহেদী হাসান শাকিল।

Manual8 Ad Code

 

বৃত্তি প্রদান অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের উপস্থিতিতে ৬ষ্ট থেকে দশম শ্রেণি পর্যন্ত মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তি ও সনদ প্রদান করা হয়।

 

Manual7 Ad Code

এ সময় নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান শাকিল বলেন, কানাইঘাট উপজেলার সার্বিক শিক্ষার উন্নয়নে এবং শিক্ষার্থীদের উৎসাহ-উদ্দীপনা দিতে সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রতিযোগিতামূলক মেধা বৃত্তি আয়োজন আরো বাড়াতে হবে। ইউএনও মেধাবৃত্তি আয়োজন করা হয়েছে যাতে করে শিক্ষার্থীরা প্রতিযোগিতার মধ্য দিয়ে মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে লেখাপড়ায় আরো মনোযোগী সহ এবং নিজেদেরকে আগামী দিনে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে পারে।

 

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করায় উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং তারা বলেন, এটি কোন গতানুগতিক মেধা যাচাই পরীক্ষা ছিল না, চমৎকার প্রশ্নপত্রের মাধ্যমে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীরা অনেক কিছু অর্জন করেছে, যা আগামী দিনে তাদের লেখাপড়ায় কাজে লাগবে।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code