মদ-জিরার চালান জব্দ: সুনামগঞ্জের বিএনপি নেতার ভাতিজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশিত: ২:০৩ পূর্বাহ্ণ, মে ১৯, ২০২৬

মদ-জিরার চালান জব্দ: সুনামগঞ্জের বিএনপি নেতার ভাতিজাসহ গ্রেপ্তার ৩

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
নৌপথে ট্রলার বোঝাই বিদেশি মদ জিরা ফুচকার চালান জব্দের পর সুনামগঞ্জের তাহিরপুরের বিএনপি নেতার ভাতিজা তিন চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

 

সোমবার (১৮ মে) নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার কার্যালয়ের দায়িত্বশীল সুত্র এমন তথ্য নিশ্চিত করেন।

 

এরআগে রোববার (১৭ মে) কিশোরগঞ্জ অঞ্চলের লিপসিয়া নৌ পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

 

গ্রেফতারকৃতরা হলেন- সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর শ্রীপুরের সীমান্ত গ্রাম কলাগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন, একই গ্রামের মৃত হালিম উদ্দিনের ছেলে আব্দুস সালাম, পার্শ্ববর্তী সোনাপুর গ্রামের রজব আলীর ছেলে হারিছ উদ্দিন।

 

Manual4 Ad Code

এরমধ্যে দেলোয়ার হোসেন উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের কলগাঁও গ্রামের সাবেক ইউপি সদস্য, ইউনিয়ন বিএনপি নেতা সামছুল হক সামছুর ভাতিজা।

 

পুলিশ সুপার কার্যালয় আরো জানায়, সুনামগঞ্জের তাহিরপুরের চারাগাঁও-বাগলী সীমান্তের ওপার থেকে ট্রলার বোঝাই করে বিদেশি ৮০ বোতল মদ, ৬০ কেজি জিরা, ৭৫ কেজি ফুচকা (খাদ্যসামগ্রী) কিশোরগঞ্জ নিয়ে যাচ্চিলো চোরাকারবারিরা।

Manual5 Ad Code

 

খবর পেয়ে রোববার (১৭ মে) লিপসিয়া নৌ পুলিশের ইন্সপেক্টর জগত জ্যোতির নেতৃত্বে নৌ পুলিশের একটি টিম তিন চোরাকারবারিদেরকে ধনু নদীতে থেকে চোরাই মালামাল সহ গ্রেফতার করে।

 

Manual2 Ad Code

রাতেই আলমতসহ গ্রেফতারকৃতদের খালিয়াজুড়ি থানায় সোপর্দ করার পর নৌ পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code