সিলেট ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, মে ২১, ২০২৬
সিলেট:
জুলাই সনদ নিয়ে স্বাধীনতা বিরোধী গুপ্ত চক্র কর্তৃক বিএনপির বিরুদ্ধে অব্যাহত মিথ্যা প্রচারণার প্রতিবাদে ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীতে লিফলেট বিতরণ করেছে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট ও বন্দরবাজার এলাকায় লিফলেট বিতরণে নেতৃত্ব দেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল ও সদস্য সচিব শাকিল মুর্শেদ।
লিফলেট বিতরণ কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, আব্দুর রউফ, কায়সান মাহমুদ সুমন, আহবায়ক কমিটির সদস্য খন্দকার ফয়েজ আহমদ, প্রভাষক মাকসুদ আলম, সাইফুল আলম কোরেশী, সেলিম আহমদ, আয়াত আলী প্রিন্স, ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন, কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এড. আলা উদ্দিন, জকিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এড. রুহুল আমিন, গোলাপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা ফখরুল ইসলাম, ইউসুফ আহমদ, হারুন আহমদ, রুবেল আহমদ, আলম, শাহাদৎ খান, এস কে আলাল, রফিক, ইউসুফ, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা নুরেছ আলী, আব্দুল মুকিত মুকুল, মিনহাজ সামছি, সৈয়দ আক্তার হোসেন ময়না, রেজা, লিমন, আলফাজ, আনসার আহমদ, হোসেন শিকদার প্রমুখ।
লিফলেট বিতরণ শেষে বন্দরবাজারে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল বলেন, সংসদের দক্ষিণ প্লাজায় রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ বিএনপি অক্ষরে অক্ষরে মানতে বদ্ধপরিকর। গণভোটের প্রশ্ন (ক) নির্বাচনকালীন তত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হইবে। গণভোটের চারটি প্রশ্নের মধ্যে খ নং প্রশ্ন জুলাই সনদে ১৮ ও ১৯ অনুচ্ছেদ পরিপন্থি, যা প্রতারনামূলক। বিএনপি জুলাই সনদ অনুসারের ১০০ সদস্য বিশিষ্ট উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করতে চায়। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি অত্যন্ত আন্তরিক হলেও একাত্তরের পরাজিত শক্তি জুলাই সনদ নিয়ে বিএনপির বিরুদ্ধে একের পর এক মিথ্যা অপ্রপচার চালাচ্ছে। এসব অপ্রপচার, ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের স্বোচ্ছার থাকতে হবে।
(সুরমামেইল/সংবাদবিজ্ঞপ্তি)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি