হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশিত: ১০:৪২ অপরাহ্ণ, মে ২১, ২০২৬

হবিগঞ্জে শিশুদের ঝগড়া নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত অর্ধশতাধিক

Manual7 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
জেলার সদর উপজেলায় দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে দুইদল গ্রামবাসীর মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ অর্ধশতাধিক লোকজন আহত হয়েছেন।

 

বৃহস্পতিবার (২১ মে) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার শরীফপুর ও সুলতানশী গ্রামের এ ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

সংঘর্ষে আহত ওসি জাহিদ হোসেন, এএসআই কামাল হোসেন ও সোহেল রহমান প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুলতানশী গ্রামের ফারুক মিয়ার ছেলের সঙ্গে শরীফপুর গ্রামের ফারুক মিয়ার মেয়ের ঝগড়া হয়। এ নিয়ে তাদের অভিভাবকদের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে দুই গ্রামবাসী দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হন।

 

শরীফপুর গ্রামের ফারুক মিয়া বলেন, আমার মেয়েকে ফারুকের ছেলে মারধর করে। এ নিয়ে জিজ্ঞেস করতে গেলে তারা আমার উপর হামলা চালায়।

Manual8 Ad Code

 

প্রথমে হামলার অভিযোগ অস্বীকার করে সুলতানশী গ্রামের ফারুক মিয়া বলেন, ফারুক আমার ছেলেকে মারধর করেছে। এ নিয়ে তাকে জিজ্ঞেস করতে গেলে আমাকে অকথ্য ভাষায় গালি গালাজ করা হয়।

 

ঘটনার সত্যতা জানিয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি জাহিদ হোসেন জানান, ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমএকে)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code