সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেপ্তার

Manual5 Ad Code

মেইল ডেস্ক:
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের জনপ্রিয় অভিনয়শিল্পী আশরাফুল হক ডনকে (ডন হক) আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

 

রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরবর্তীতে আটক এই অভিনেতাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

Manual2 Ad Code

 

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে উদ্ধার করা হয় চিত্রনায়ক সালমান শাহর মরদেহ। দীর্ঘ সময় অতিক্রম করলেও তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে আলোচনা থামেনি। অবশেষে এ ঘটনায় তদন্তের গতি ফেরাতে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক ও অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়।

 

Manual7 Ad Code

সালমান শাহর পরিবারের দাবি, শুরু থেকেই ঘটনাটিকে সুপরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে আড়াল করার চেষ্টা করা হয়েছে। সালমান শাহর মা নীলা চৌধুরীর অভিযোগ ছিল, ঘটনার পর তারা হত্যা মামলা করতে গেলে পুলিশ সেটিকে অপমৃত্যুর মামলা হিসেবে নথিভুক্ত করে।

 

Manual4 Ad Code

নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে পা রেখে মাত্র চার বছরের ক্যারিয়ারে ২৭টি বাণিজ্যিকভাবে সফল ও জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করেন সালমান শাহ। দীর্ঘ সময় পর নতুন করে হত্যা মামলা দায়ের ও আসামি ডনকে আটকের ঘটনায় বহুল আলোচিত এই মৃত্যুর রহস্য উদঘাটনে নতুন আশার আলো দেখছেন ভক্ত ও শুভানুধ্যায়ীরা।

 

Manual7 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code