সিলেট ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর রায়নগরে নৃশংস হত্যাকাণ্ডের শিকার প্রবীণ ব্যবসায়ী আব্দুস সাত্তার ও তাঁর স্ত্রী সুরাইয়া বেগমের বাসভবনে গিয়ে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে নগরীর রায়নগরের ‘১১১ নিকুঞ্জ ভিলায়’ গিয়ে মন্ত্রী নিহত দম্পতির স্বজন ও সন্তানদের খোঁজখবর নেন। এ সময় মন্ত্রীকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শোকস্তব্ধ স্বজনেরা।
নিহতদের স্বজনদের সান্ত্বনা দিয়ে আরিফুল হক চৌধুরী এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দ্রুততম সময়ে তদন্ত সম্পন্নের নির্দেশ দেন।
মন্ত্রী বলেন, কারা এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করে অপরাধীদের আইনের আওতায় আনতে হবে। ঘটনার নেপথ্যে যদি কোনো কুশীলব থাকে, তাকেও ছাড় দেওয়া হবে না।
মামলাটি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে নিহত পরিবারের সদস্যদের ন্যায়বিচার নিশ্চিতের বিষয়ে তাঁর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মন্ত্রী।
এসময় বিহত আব্দুস সাত্তারের ছেলে আরিফ ইফতেখার মেয়ে সেলিনা সুলতানাসহ পরিবারের অনেকেই উপস্থিত ছিলেন।
।আরও পড়ুন
(সুরমামেইল/এমকে)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি