প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বিনিয়োগের সুযোগ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বিনিয়োগের সুযোগ বাড়বে: বাণিজ্যমন্ত্রী

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফরে প্রায় ১১টি দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০টি কর্মসূচি দেশের বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ‘সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ’র অভিষেক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

Manual2 Ad Code

 

বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের সর্বোচ্চ আন্তর্জাতিক ফোরাম জাতিসংঘে প্রধানমন্ত্রীর বক্তব্য ও বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হবে।

 

তিনি জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নিত্যপণ্যের বাজারে পড়লেও সরবরাহব্যবস্থা স্বাভাবিক রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার কাজ করছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়ায় বাংলাদেশেও সরকার নির্ধারিতভাবে দাম সমন্বয় করা হয়েছে।

 

মন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যেন অন্য পণ্যের দাম না বাড়ে, সে জন্য সরবরাহ শৃঙ্খল নিরবচ্ছিন্ন রাখতে কাজ করছি। সরবরাহব্যবস্থায় কোনো অসঙ্গতি দেখা দিলে তা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

Manual5 Ad Code

গ্যাস সংকট কেটে গেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এফএসআরইউতে যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িক সমস্যা হয়েছিল। বর্তমানে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় কারখানাগুলোও স্বাভাবিক উৎপাদনে ফিরেছে।

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code