কানাইঘাটে জাতীয় সমবায় দিবস পালন

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২৬

কানাইঘাটে জাতীয় সমবায় দিবস পালন

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে সিলেটের কানাইঘাটে নানা কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাট্য সমবায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

রোববার ( ৮ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে প্রথমে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সমবায়ী পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলার বিভিন্ন সমিতির সমবায়ীদের নিয়ে এক বর্ণাট্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা চত্ত্বর পদক্ষিণ করে উপজেলা পরিষদ হল রুমে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়।

 

Manual2 Ad Code

উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিনের সভাপতিত্বে ও অফিস সহায়ক জয়নাল উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার শাখাওয়াত হোসেন, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন। এ ছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা মহিলা দলের সভাপতি ফাতেহা বেগম, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক কলিম উল্লাহ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী। সমবায়ীদের মধ্যে বক্তব্য রাখেন, অরন্য সঞ্চয় ঋনদান সমবায় সমিতির সভাপতি শমসের আলম, বড়চাতল যুব ফোরামের সভাপতি ফখর উদ্দিন চৌধুরী, লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সোহেল চৌধুরী, সুরইঘাট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সদস্য শহীদ আহমদ, সততা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সদস্য আলমাছ উদ্দিন, কানাইঘাট বাজার ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক পরেশ কান্ত দাস।

 

Manual8 Ad Code

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং মানুষের জীবনমান উন্নয়ন হচ্ছে। মানুষের মধ্যে সমবায় ভিত্তিক সমাজ গঠনে মুলত দিবসটি প্রতি বছর পালন করা হয়। জাতীয় ভাবে কানাইঘাটের সমবায়ীরা পুরুস্কৃত হচ্ছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়।

 

Manual3 Ad Code

তিনি সকল সমবায়ীদের ঐক্যবদ্ধ থেকে কানাইঘাটের আর্থসামাজিক উন্নয়নে কাজ করার আহবান জানান।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code