সরকারী কর্মকর্তাদের নিষ্টার সাথে কাজ করার আহবান জেলা প্রশাসক

প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২৬

সরকারী কর্মকর্তাদের নিষ্টার সাথে কাজ করার আহবান জেলা প্রশাসক

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সিলেটের জেলা প্রশাসক আবদল্লাহ আল মামুন কানাইঘাটে ব্যস্ততম দিন অতিবাহিত করেছেন। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে তিনি কানাইঘাটে আসেন এবং উপজেলা পরিষদ পরির্দশন করেন।

Manual4 Ad Code

 

এ সময় জেলা প্রশাসক প্রথমে উপজলা পরিষদ সভা কক্ষে কানাইঘাট উপজেলার ৯টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে মেডিক্যাল সামগ্রী স্টেথোস্কোপ, ব্লাড প্রেশার মাপার মেশিন, ব্লাড সুগার পরিমাপের মেশিন বিতরণ করেন।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌসের সভাপতিত্বে স্বাস্থ্য সামগ্রী বিতরণকালে জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন বলেন, ইউনিয়ন পর্যায়ে মানুষের প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করার জন্য ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কেন্দ্রগুলোতে বর্তমান সরকার এসব মেডিকেল সামগ্রী পৌছে দিচ্ছে।

 

তিনি এসব স্বাস্থ্য কেন্দ্রে কর্মরত চিকিৎসক ও মাঠপর্যায়ে চিকিৎসাসেবা প্রদানকারীদের নিষ্টার সাথে মানুষকে সেবা দেওয়ার জন্য আহবান জানান।

 

এরপর জেলা প্রশাসক উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এছাড়া তিনি উপজেলার ৩নং দিঘিরপাড় ইউনিয়নের সাতবাঁক হাফিজিয়া মাদ্রাসার কবরস্থানে শায়িত ১৯৭১ সালে রণাঙ্গণে শাহাদাৎবরণকারী কর্নেল মাহবুবুর রহমান বীর উত্তমের কবর জিয়ারত করেন। এছাড়াও তিনি উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার সহিত দায়িত্ব পালন করে মানুষের সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

Manual3 Ad Code

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট আয়শা আক্তার, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ, উপজেলা হাসপাতালের ইউএইচও ডাঃ সপ্নিল সৌরভ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়, সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী রাজু সেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী পনিরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাজ উদ্দিন সাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এমআর)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code