শিয়াদের ওপর হামলারও ‘দায় স্বীকার’ আইএসের

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০১৫

শিয়াদের ওপর হামলারও ‘দায় স্বীকার’ আইএসের

Manual3 Ad Code
is
সুরমা মেইলঃ রাজধানীর পুরান ঢাকায় আশুরা উপলক্ষে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ‘দায় স্বীকার’ করেছে ইসলামিক স্টেট (আইএস)।
জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’ শনিবার এ খবর জানিয়েছে।
আইএসকে উদ্ধৃত করে এতে বলা হয়েছে, ‘বাংলাদেশে খেলাফতের যোদ্ধারা ঢাকায় বহু-ঈশ্বরবাদী আচার পালনের সময় বিস্ফোরণ চালিয়েছে।’
শিয়াদের ওপর হামলারও 'দায় স্বীকার' আইএসের
Manual6 Ad Code

আশুরা উপলক্ষে শুক্রবার দিবাগত রাত ২টার দিকে তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে পুরান ঢাকার হোসানি দালান ইমামবাড়ায় বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। এতে এক কিশোর নিহত ও অর্ধশতাধিক মানুষ আহত হয়।

Manual8 Ad Code

এ হামলায় জড়িত সন্দেহে দুজনকে আটকের কথা জানিয়েছে পুলিশ।
তবে এ হামলায় আইএসের সম্পৃক্ততার দাবি নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এ হামলায় জঙ্গিদের সম্পৃক্ততা নেই ও পাকিস্তানে শিয়াদের শোভাযাত্রায় আত্মঘাতী হামলায় ২২ জন নিহতের ঘটনার সঙ্গেও এর কোনো যোগসূত্র নেই।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দেশে দুই বিদেশি নাগরিক খুন হওয়ার পরেও আইএস ‘দায় স্বীকার’ করে বার্তা দেয় বলে জানিয়েছিল ‘সাইট ইন্টিলিজেন্স গ্রুপ’।
তবে ওই দুই খুনে মধ্যপ্রাচ্যের এই সন্ত্রাসী গোষ্ঠীর কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি বলে জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এছাড়া দেশে আইএস বা এ ধরনের কোনো জঙ্গি গোষ্ঠীর তৎপরতা নেই বলে সরকারের তরফেও বলা হয়েছে।
দেশে এই প্রথম তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনা ঘটলো বলে জানিয়েছে বিবিসি।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code