তাহিরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ৯:২৪ অপরাহ্ণ, জুন ৯, ২০২৬

তাহিরপুরে গোসল করতে গিয়ে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

Manual6 Ad Code

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় বৌলাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে।

 

Manual1 Ad Code

মঙ্গলবার (৯ জুন) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা গ্রাম এলাকায় নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়।

 

Manual7 Ad Code

নিহত সুলতানা বেগম (২৪) ধুতমা গ্রামের বাসিন্দা আবুল বাসারের স্ত্রী।

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে নিজ বাড়ির পাশের বৌলাই নদীর ঘাটে গোসল করতে নামেন সুলতানা বেগম। দীর্ঘ সময় পার হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে স্বজন ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

 

Manual1 Ad Code

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। এ সময় স্থানীয় প্রশাসন ও পুলিশও ঘটনাস্থলে উপস্থিত ছিল। নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকেল পৌনে চারটার দিকে ফায়ার সার্ভিসের একটি দল নদী থেকে সুলতানা বেগমের লাশ উদ্ধার করে।

 

তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান চালিয়ে গৃহবধূর লাশ উদ্ধার করেছেন।

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়। লাশ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Manual1 Ad Code

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code