বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) এসোসিয়েশন সিলেট জেলা শাখার আন্দোলন চলছে

প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০১৬

বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকলনবিশ) এসোসিয়েশন সিলেট জেলা শাখার আন্দোলন চলছে

Manual5 Ad Code

IMG-20160117-WA0000
সুরমা মেইল নিউজ : নিজেদের চাকুরী স্থায়ীকরণ ও বকেয়া আদায়ের দাবীতে কঠোর আন্দোলনে যাচ্ছে সিলেট জেলা রেজিষ্টার অফিসে কর্মরত সকল নকল নবিশ। সরকারের বিভিন্ন দপ্তরে এরকম যারা কর্মরত ছিল তাদের চাকুরী স্থায়ী করণ হলে ও রেজিষ্টারী অফিসের সকল এক্সটা মোহরার এর চাকুরী স্থায়ী করণ হয়নি। বারবার এ দাবী উত্থাপন হলেও প্রতিবারই অদৃশ্য কারণে ব্যাস্তে যায় আন্দোলন। এবার বাংলাদেশ এক্সটা মোহরার ( নকল নবিশ) এসোসিয়েশন সিলেট জেলা শাখা ডাক দিয়েছে দেশ ব্যাপী আন্দোলন কর্মসূচীর। লাগাতার আন্দোলনের প্রথম দিন জেলা সাব রেজেষ্টার অফিসের কর্মরত সকল নকল নবিশ বুকে কালো ব্যাজ ধারণ করে আন্দোলন কর্মসূচীর সূচনা করে। সপ্তাহ ব্যাপী আন্দোলনের কর্মসূচীর মধ্যে রয়েছে আগামী ১৮ ও ১৯ জানুয়ারী দুপুর ১টা পর্যন্ত সকল সাবরেজিষ্টারী অফিসে কলম বিরতি ও ২০ এবং ২১ জানুয়ারী পূর্ণ দিবস কলম বিরতি ও মিটিং সমাবেশ, আন্দোলনরত নকল নবিশদের সাথে কথা বলে জানা যায়, সিলেট থেকে শুরু হওয়া আন্দোলন প্রথমে সিলেট জেলায় এবং পরে দেশব্যাপী ছড়িয়ে পড়বে এ আন্দোলন। দাবী না মানা পর্যন্ত এ আন্দোলন অব্যাহত।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code