সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০১৬
সুরমা মেইল নিউজ : বৈধ কাগজপত্রবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযানে নেমেছে সিলেট সিটি কর্পোরেশন। অভিযানের প্রথম দিন বুধবার সিটি পয়েন্ট, তালতলা এলাকায় বিভিন্ন যানবাহনের কাগজপত্র তল্লাশি করা হয়। এসময় বৈধ কাগজপত্র না থাকায় দুটি মোটর সাইকেলের আরোহী, ৭টি সিএনজি অটোরিকশা ও একটি রিকশার চালককে জরিমানা করা হয়।
জেলা প্রশাসনের আরডিসি (রেভিনিউ) মোঃ মাসুম বিল্লাহ ও এনডিসি (নেজারত) মোঃ রেজাউল করিমের নেতৃত্বে বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত অভিযানে অংশ নেন সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার মোঃ আব্দুল আজিজ, ডেপুটি ট্যাক্সেসন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর, মেট্রোপলিটন পুলিশের এস আই মহিউদ্দিন প্রমুখ।
এই ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, এর আগেও অনুমোদনবিহীন ও বৈধ কাগজপত্র বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। এরই ধারাবাহিকতায় এই অভিযান করা হয়েছে। বৈধ কাগজপত্র বিহীন যানবাহনের বিরুদ্ধে সিটি কর্পোরেশনের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি