চলুন জুমার নামাজের ফজিলত সম্পর্কে জেনে নেই

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, মার্চ ১০, ২০১৬

চলুন জুমার নামাজের ফজিলত সম্পর্কে জেনে নেই

Manual8 Ad Code

download (3)
ইসলামিক ডেস্ক : প্রতি সপ্তাহের শুক্রবার সালাতুল জুমার নামাজ অনুষ্ঠিত হয়। অধিকাংশ মুসলমান এ দিন মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন। চলুন জুমার নামাজের ফজিলত সম্পর্কে জেনে নেই।

Manual4 Ad Code

কুতায়বা (রহঃ) … আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেনঃ সূর্য উদিত হয় এমন সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ দিন হ’ল জুমু’আর দিন। এই দিনেই আদম (আলাইহিস সালাম)-কে সৃষ্টি করা হয়েছে। এদিনেই তাঁকে জান্নাতে প্রবেশ করান হয়। এই দিনেই তাঁকে তা থেকে বের করা হয়। আর এই জুমআর দিনেই কিয়ামত সংঘটিত হবে। – সহিহাহ ১৫০২, সহিহ আবু দাউদ ৯৬১, মুসলিম, তা’লীক সহিহ ইবনু খুজাইমাহ ৩/১১৬, তিরমিজী হাদিস নম্বরঃ ৪৮৮ [আল মাদানী প্রকাশনী]

Manual6 Ad Code

এই বিষয়ে আবূ লুবাবা, সালমান, আবূ যর, সা’দ ইবনু উবাদা এবং আওস ইবনু আওস রাদিয়াল্লাহু আনহুম থেকেও হাদীস বর্ণিত আছে। ইমাম আবূ ঈসা তিরমিযী (রহঃ) বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদীস হাসান-সহীহ।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code