সিলেট ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৪৬ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০১৬
সুরমা মেইল নিউজ : সিলেট নগরীর চালিবন্দরস্থ শ্রী শ্রী ভৈরবতলা মন্দিরের প্রতিমার দুই হাত ভেঙ্গে ফেলার অভিযোগে বুধবার রাতে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতার হাতে আটক খলিল আহমদ (৩০) নগরীর ছড়ারপার এলাকার মৃত আব্দুল মান্নান ওরফে নন্দী মিয়ার পুত্র। সে সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর নজরুল ইসলাম মুনিমের ভাড়াটিয়া।
সুত্র যানায়- খলিল আহমদসহ কয়েকজন বুধবার রাত ৮ টার দিকে চালিবন্দর ভৈরবতলা মন্দিরের পাশে যান। খলিল মন্দিরের ভেতরে শাবল হাতে প্রবেশ করে। মন্দিরে প্রবেশের পর প্রথমে মন্দিরের লাইট ও সিমেন্টের তৈরী প্রতিমা ভাংচুর করে। শাবলের আঘাতে মূর্তির দু’হাত ভেঙ্গে যায়, গলা ও কাঁধে ফাটলের সৃষ্টি হয়।
পুরোহিত সুশান্ত চক্রবর্তী জানান- ভাংচুরের বিকট শব্দ শুনে তিনি বাইরে বের হন। এ সময় তিনি মন্দিরের আলো নিভানো অবস্থায় দেখতে পান। এসময় মন্দির থেকে খলিলকে বের হতে দেখে তিনিসহ স্থানীয়রা তাদেরকে ধাওয়া করে। ধাওয়া খেয়ে খলিল ও তার সহযোগীরা ছড়ারপারের দিকে চলে যায়। মূর্তি ভাংচুরের খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর নজরুল ইসলাম মুনিম ঘটনাস্থলে যান। পরে তিনি ও এলাকাবাসী খলিল আহমদকে আটক করে পুলিশে সোপর্দ করেন। খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ ঘটনাস্থলে যান।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ জানান- মূর্তি ভাংচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে। তাকে জিজ্ঞাসাবাদ করে বাকীদের গ্রেফতার করা হবে। মন্দির এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গত রবিবার সকালে মন্দিরের শ্রী শ্রী ভৈরবতলা মন্দিরস, সার্বজনীন পূজা মন্ডপ ও ৫ তলা বিশিষ্ট নাট মন্দিরের ভিত্তি প্রস্তুর স্থাপন করেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি