সিলেটে ঢিলেঢালাভাবে জামায়াতের হরতাল চলছে

প্রকাশিত: ১:০০ অপরাহ্ণ, মে ১২, ২০১৬

সিলেটে ঢিলেঢালাভাবে জামায়াতের হরতাল চলছে

Manual6 Ad Code

images

সুরমা মেইল নিউজ : মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে জামায়াতের ডাকা হরতাল সিলেটে চলছে প্রভাবহীনভাবে। বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Manual2 Ad Code

হরতালের শুরু থেকেই নগরীর বিভিন্ন সড়কে প্রায় সব ধরনের যানবাহন চলাচল করতে দেখা গেছে। নগরজুড়ে সর্তক অবস্থানে রয়েছে পুলিশ। এমনকি উপজেলা সদরগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

দেখা যায়- সকাল থেকেই নগরীর বিভিন্ন সড়কে প্রায় সব ধরনের যানবাহন চলাচল করছে। কোথাও কোথাও যানজটের চিত্রও চোখে পড়ে। নগরীর মোড়ে মোড়ে রয়েছে পুলিশের কঠোর নিরাপত্তা। সেই সাথে র‌্যাব-পুলিশের টহল দলও নগরীর বিভিন্ন জায়গায় অভিযান ও টহল অব্যাহত রেখেছে।

Manual2 Ad Code

এদিকে, দেখা গেছে- নগরীর ব্যাংক, বীমা, অফিস-আদালত, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সকল ব্যবসা প্রতিষ্ঠানে দৈনন্দিন কাজকর্ম স্বাভাবিকভাবেই চলছে।

Manual6 Ad Code

তবে হরতালে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার।

Manual4 Ad Code

হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে মহানগরীতে দেড় সহস্রাধিক পুলিশ মোতায়েনের কথা জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) রহমত উল্লাহ।

তিনি বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশকে সতর্ক রাখা হয়েছে। হরতালে পিকেটিং এমনকি মিছিল বের করলেও অ্যাকশনে যাবে পুলিশ। তবে সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর নেই বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual3 Ad Code