যুক্তরাষ্ট্রে জিকায় আক্রান্ত ২৭৯ গর্ভবতী

প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, মে ২২, ২০১৬

যুক্তরাষ্ট্রে জিকায় আক্রান্ত ২৭৯ গর্ভবতী

Manual6 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে মশবাহিত জিকা ভাইরাসে আক্রান্ত ২৭৯ গর্ভবতী নারীকে শনাক্ত করা হয়েছে। শুক্রবার রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কাজ করা সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

Manual3 Ad Code

মার্কিন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান- আক্রান্ত ওই নারীদের ১৫৭ জন যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্য ও ওয়াশিংটনে বসবাস করেন। অপর ১২২ জন পুয়েরতো রিকোর বাসিন্দা। তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর আগে ১১ মে প্রকাশিত এক পরিসংখ্যানে ১১০ গর্ভবতী নারীর জিকা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা নিশ্চিত করা হয়।

গর্ভবর্তী নারীরা এডিস মশাবাহিত এ ভাইরাসটিতে আক্রান্ত হলে মাইক্রোসেফালিসহ শিশুর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে। শিশুর মাথা অস্বাভাবিকভাবে ছোট হয় এবং শিশুর মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। গত কয়েক মাসে শুধুমাত্র ব্রাজিলেই ছোট আকারের মস্তিষ্ক নিয়ে চার হাজারের বেশি শিশু জন্ম নিয়েছে। খবর : টাইমস অফ ইন্ডিয়া

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code