ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বন্যায় নিহত-৬

প্রকাশিত: ৪:৩৭ অপরাহ্ণ, মে ২৪, ২০১৬

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বন্যায় নিহত-৬

Manual7 Ad Code
images
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা দ্বীপে ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় শিশুসহ এখন পর্যন্ত ছয়জনের প্রাণহানী হয়েছে। এছাড়া অনেক মানুষ ঘরবাড়ি ছাড়া হয়ে পড়েছেন। মঙ্গলবার দ্বীপটির পুলিশের মুখপাত্র ইউশ্রী ইউনূসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ইউনূস জানান, গত রোববার দিনগত রাতে দ্বীপটির সুকামুক্তি গ্রামে বন্যার আঘাতে ১৬টি বসতবাড়ি ভেসে গেছে।

Manual2 Ad Code

এখন পর্যন্ত প্রায় ৪০০ জন বন্যাকবলিত মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। বর্ষণ অব্যাহত থাকায় বন্যাকবলিত এলাকায় উদ্ধার কার্যক্রম অব্যাহত রেখেছে দেশটির পুলিশ, সামরিক বাহিনী, উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবকরা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code