সিলেট জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬

সিলেট জেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

Manual6 Ad Code

Sylhet Press Club

Manual3 Ad Code

সুরমা মেইল নিউজ : সিলেট জেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। মঙ্গলবার রাত ৯টায় সিলেট জেলা প্রেসক্লাবের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রশাসনিক দায়িত্ব নবনির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করেন বিদায়ী কমিটির নেতৃবৃন্দ।

তবে কোষাধ্যক্ষ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে অনুপস্থিত থাকায় আর্থিক দায়িত্ব বুঝে পাননি নবনির্বাচিত কমিটি। আগামী ৩১ মে’র মধ্যে আর্থিক দায়িত্ব বুঝিয়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সাবেক কমিটির নেতারা।

সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল’র পরিচলানায় দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিনিযর সাংবাদিক সালাম মশরুর, আল আজাদ, বিদায়ী সাধারণ সম্পাদক সংগ্রাম সিংহ, সহ সভাপতি ফখরুল ইসলাম, বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্য সাত্তার আজাদ, নবনির্বাচিত কমিটির সিনিয়র সহ সভাপতি ওয়েছ খছরু, সহ সভাপতি মঈন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক এস. সুটন সিংহ, ক্রীড়া সম্পাদক ফয়সল আহমদ মুন্না, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ রাসেল, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক, পাঠাগার সম্পাদক আবদুল কাইয়ূম, দপ্তর সম্পাদক মিসবাহ উদ্দীন আহমদ, কার্যনির্বাহী সদস্য তুহিনুল হক তুহিন, নূরুল হক শিপু, ক্লাব সদস্য খলিলুর রহমান, আবুল মোহাম্মদ, বিলকিস আকতার সুমি, আলী আকবর চৌধুরী, মঞ্জুর হোসেন খান, রণজিত কুমার সিংহ প্রমুখ।

Manual8 Ad Code

এদিকে, দায়িত্বগ্রহণ শেষে নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ১১ জুন ইফতার মাহফিলের সিদ্ধান্ত গৃহিত হয়।

Manual4 Ad Code

সুষ্ঠুভাবে ইফতার মাহফিল সম্পন্নের লক্ষ্যে সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ও দৈনিক জনকন্ঠের ব্যুরো প্রধান সালাম মশরুরকে আহ্বায়ক করে ১১ সদস্যের একটি উপ কমিটি গঠন করা হয়।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code