শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ১০১

প্রকাশিত: ১০:০২ অপরাহ্ণ, মে ২৫, ২০১৬

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ১০১

Manual8 Ad Code
download
আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

দ্য ডিজেস্টার ম্যানেজমেন্ট সেন্টার (ডিএমসি) জানিয়েছে, গত এক সপ্তাহে প্রাকৃতিক দুর্যোগে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এছাড়া কেন্দ্রীয় কেগালে জেলার আরো একশ জন এখনো নিখোঁজ রয়েছে।

Manual5 Ad Code

ওই এলাকার সেনা কর্মকর্তারা জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে ভূমিধসের কারণে অনেকেই চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের বেঁচে থাকার সম্ভাবনা একেবারেই নেই।

Manual4 Ad Code

বন্যার কারণে প্রায় সাড়ে ৬ লাখ বাসিন্দা নিজেদের বাড়ি-ঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code