সিলেট ২৬শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬
আন্তর্জাতিক ডেস্ক : দিল্লিতে ‘মাত্র ৫ মিনিটের মধ্যেই’ পাকিস্তান পারমাণবিক বোমা হামলা চালাতে সক্ষম বলে জানিয়েছেন দেশটির পারমাণবিক কর্মসূচির জনক ড. আবদুল কাদির খান। রোববার দেশটির প্রথম পারমাণবিক বোমা পরীক্ষার প্রতিষ্ঠাবার্ষিকীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, সাবেক পাক প্রেসিডেন্ট জেনারেল জিয়া উল হকের বিরোধিতা না থাকলে পাকিস্তান অারো আগেই পরমাণু শক্তিধর দেশ হতো বলেও জানান তিনি। পাকিস্তান ১৯৯৮ সালে ড. খানের তত্ত্বাবধানেই প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালিয়েছিল।
অনুষ্ঠানে ড. খান বলেন, রাওয়ালপিন্ডির নিকটস্থ কাহুতা এলাকা থেকে পাকিস্তান মাত্র ৫ মিনিটেই ভারতের দিল্লিতে আঘাত হানার সামর্থ্য রাখে।১৯৮৪ সালেই আমাদের পারমাণবিক বোমার পরীক্ষা চালানোর সামর্থ্য ছিল। সেই অনুযায়ী আমাদের পরিকল্পনাও ছিল। তবে জেনারেল জিয়া উল হক এমন উদ্যোগের বিরোধিতা করেছিলেন।
উল্লেখ্য, ১৯৭৯ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত পাকিস্তান শাসন করেন জেনারেল জিয়া। পরমাণু বোমার পরীক্ষা চালালে বিশ্ব তার দেশে সামরিক হস্তক্ষেপ করতে পারে বলে তার বিশ্বাস ছিল। তাই তিনি উক্ত উদ্যোগের বিরোধিতা করেছিলেন।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি