বিয়ানীবাজারে বোমা বিস্ফোরণে আহত চিত্রনায়িকা ববি

প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, মে ২৯, ২০১৬

বিয়ানীবাজারে বোমা বিস্ফোরণে আহত চিত্রনায়িকা ববি

Manual8 Ad Code

bobbyবিনোদন ডেস্ক : নতুন ছবির শুটিংয়ে বোমা বিস্ফোরণে আহত হয়েছেন ঢাকাই ছবির অ্যাকশান লেডি হিসেবে পরিচিত নায়িকা ববি। তার সঙ্গে আরো আহত হয়েছেন ছবির নায়ক রণবীর ও অভিনেতা সীমান্ত। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে ফেসবুকে নিশ্চিত করেছেন পরিচালক ইফতেখার চৌধুরী।

Manual7 Ad Code

তিনি বলেন, তার পরিচালিত ‘বিজলী’ ছবির শুটিংয়ের একটি অ্যাকশন দৃশ্যে বোমা বিস্ফোরণের প্রয়োজন ছিলো। সেই সময় অসাবধানতাবশত আহত হয়েছেন চিত্রনায়িকা ববি ও অন্যরা। তাৎক্ষণিক চিকিৎসা দেয়ার পর বর্তমানে তারা বিপদমুক্ত আছেন।

নির্মাতা আরো জানালেন, আপাতত বিপদ কেটে গেলেও পুরোপুরি সেরে উঠতে সময় লাগবে পাঁচ থেকে ছয় দিন। তাই শুটিং বন্ধ রয়েছে।

চিত্রনায়িকা ববি জানালেন, গতকাল শনিবার রাত ১১টার দিকে সিলেটের বিয়ানীবাজার মোল্লাপুর এলাকায় একটি শুটিং স্পটে অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলাম। দৃশ্যটি ছিলো বোমা বিস্ফোরণের ভেতর দিয়ে দৌঁড়ে যাবেন নায়ক ও নায়িকা। দুর্ভাগ্যবশত একটি বোমার কাছাকাছি চলে যাওয়া আমরা আহত হই। আমার ও রণবীরের শরীরের কিছু অংশ পুড়ে গেছে। আর সীমান্ত কম আহত হয়েছে। তবে আল্লাহর রহমতে কোনোরকম বড় দুর্ঘটনা ঘটেনি। এখন সবাই ভালো আছি।

Manual6 Ad Code

প্রসঙ্গত, ববির প্রযোজনার প্রথম চলচ্চিত্র ‘বিজলী’। সুপারহিরো ভিত্তিক ববিকে দেখা যাবে নাম ভূমিকায়। তার বিপরীতে অভিনয় করেছেন নতুন মুখ কলকাতার ছেলে রণবীর। পাশাপাশি এতে অভিনয় করছেন দুই বাংলার জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন ও শতাব্দী রায়। ছবিতে একটি বিশেষ চরিত্রে হাজির হবেন নন্দিত অভিনেতা জাহিদ হাসান। আরো আছেন দিলারা জামান, আহমেদ রুবেলসহ অনেকে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code