নায়িকা মাহীর প্রথম স্বামী শাওন গ্রেফতার

প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

নায়িকা মাহীর প্রথম স্বামী শাওন গ্রেফতার

Manual2 Ad Code

mahi_pic_129754

বিনোদন ডেস্ক : সদ্য বিয়ে করা চলচ্চিত্র নায়িকা মাহিয়া মাহীর কথিত দ্বিতীয় স্বামীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার নাম শাহরিয়া শাওন। তিনি স্টামফোর্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী।

শনিবার গভীর রাতে রাজধানীর মধ্য বড্ডার বাড়ি থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। গতকাল তাকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে ডিবি।

Manual7 Ad Code

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন শাখার উপ-কমিশনার মাসুদুর রহমান জানান, ফেসবুকে আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে শাওন নামের ঐ যুবককে গ্রেফতার করে রিমান্ডে নেয়া হয়েছে।

Manual8 Ad Code

ডিবির জিজ্ঞাসাবাদে শাওন জানিয়েছেন- মাহীর সঙ্গে শাওনের পরিচয় স্কুল জীবন থেকে। তারা উত্তরায় একই স্কুলে লেখাপড়া করেছেন। মাহীর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ধরেই এক সময় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। ২০১৫ সালে বাড্ডার কাজী অফিসে বিয়ে করেন শাওন ও মাহি। তাদের দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল। তার ফেসবুকে ঐ সময়ের অন্তরঙ্গ মুহূর্তের বেশ কিছু ছবিও রয়েছে।

Manual3 Ad Code

ডিবি জানায়, গত ১২ মে সিলেটের দক্ষিণ সুরমার কদমতলী এলাকার ব্যবসায়ি মাসুদ পারভেজ অপুর সঙ্গে  মাহীর বিয়ে হয়। এরপর থেকে ঐ যুবক ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি মাহীকে স্ত্রী দাবি করে তার সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

Manual4 Ad Code

এরপর মাহী ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাইবার ক্রাইম শাখায় একটি লিখিত অভিযোগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে তাকে শাওন হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতে শাওনকে গ্রেফতার করে ডিবি।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code