আফগানিস্তানে তালেবানের গুলিতে ১৬ বাসযাত্রীর মৃত্যু

প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, মে ৩১, ২০১৬

আফগানিস্তানে তালেবানের গুলিতে ১৬ বাসযাত্রীর মৃত্যু

Manual7 Ad Code

images (3)আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে কয়েকটি বাস থেকে যাত্রী নামিয়ে অন্তত ১৭ জনকে গুলি করে হত্যা করেছে উগ্র ইসলামিক জঙ্গি গোষ্ঠি তালেবান বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক খবরে এ তথ্য জানানো হয়েছে। কুন্দুজ প্রদেশের গভর্নরের মুখপাত্র সায়েদ মাহমুদ বলেন, ১৬ যাত্রীকে তালেবান গুলি করে হত্যা করেছে। এবং বহু লোককে জিম্মি করা হয়েছে। পুলিশ কমান্ডার শের আজিজ কামাল জানান, নিহতের সংখ্যা ১৭।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code