চির নিদ্রায় কমেডিয়ান রাজাক খান

প্রকাশিত: ৫:১১ অপরাহ্ণ, জুন ১, ২০১৬

চির নিদ্রায় কমেডিয়ান রাজাক খান

Manual1 Ad Code
8680c8fedacf4a9f5ad18e2eb29cd389-574eaca5c53aa
বিনোদন ডেস্ক : চির নিদ্রায় চলে গেলেন কমেডিয়ান বিশিষ্ট অভিনেতা রাজাক খান। বুধবার হৃদরোগে আক্রান্ত হয়ে বান্দ্রার এক হাসপাতালে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। হাস্যকৌতুক চরিত্র হিসেবে বলিউডের ছবিতে রাজাক খানের অবদান চিরস্মরণীয়। দর্শকরা বলতেন, ওনাকে দেখলেই হাসি পায়। পরিচালকরা বলেন, সংলাপ বলার আগেই দর্শকদের মন জিতে নেন ইনি। শাহরুখ খান পর্যন্ত বলছেন, তার সিনেমায় রাজাক আছেন এটাই ইউএসপি।
তিনি ছিলেন আব্বাস-মাস্তানের ‘বাদশা’ ছবির মানিকচাঁদ। ১৯৯৩ সালে ‘রূপ কি রানি চোরো কা রাজা’ ছবিতে অভিষেকের পর ৯০ টিরও বেশি ছবিতে অভিনয় করেছেন তিনি।
প্রয়াত এই অভিনেতা র উল্লেখ্যযোগ্য ছবি হলো- হেলো ব্রাদার, হাঙ্গামা, হেরা ফেরির, মোহরা, চাহাত, রাজা হিন্দুস্তানি, ইসক, জরু কা গুলাম, নায়ক, ভাগাম ভাগ, ভাগম ভাগ, পার্টনার, ফুল অ্যান্ড ফাইনাল। তাকে শেষ দেখা গিয়েছিল, ‘অ্যাকশন জ্যাকসন’ ছবিতে।
সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code