রিসোর্ট উদ্বোধনের পরই অগ্নিকাণ্ড

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

রিসোর্ট উদ্বোধনের পরই অগ্নিকাণ্ড

Manual5 Ad Code
lpowwwd_36068
আন্তর্জাতিক ডেস্ক : শ্রীলংকার দক্ষিণাঞ্চলীয় এলাকায় বুধবার রাতে ৩০০ কক্ষবিশিষ্টি একটি বিলাসবহুল রিসোর্ট উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট মাহিথ্রিপালা সিরিসেনা। তার অনুষ্ঠানস্থল ত্যাগ করার কয়েক মিনিট পরেই রিসোর্টটিতে আগুন ধরে যায়।
উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে হামবানটোটার শাংরি লা নামক ওই রিসোর্টটিতে আতশবাজিরও আয়োজন ছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় পুলিশ কর্মকর্তা জানান, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় মূল কারণ উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।
একজন জনসংযোগ কর্মকর্তা বলেন, অনুষ্ঠানের চলাকালে আতশবাজির আগুন খড়ের চালে লাগায় আগুন ছড়িয়ে পড়ে। তবে ১০ মিনিটের মাথায় আগুন নেভাতে সক্ষম হন দমকল কর্মীরা। সূত্র : ডেইলি মেইল
সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual8 Ad Code