বাংলাদেশে হচ্ছে ১৪২তলা বিশিষ্ট আইকন টাওয়ার

প্রকাশিত: ৭:৫২ অপরাহ্ণ, জুন ২, ২০১৬

বাংলাদেশে হচ্ছে ১৪২তলা বিশিষ্ট আইকন টাওয়ার

Manual1 Ad Code

muhet-সুরমা মেইল নিউজ : কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যের প্রসার ও অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশে ১৪২তলা বিশিষ্ট আইকন টাওয়ার হচ্ছে। এর সঙ্গে আরো থাকছে আন্তর্জাতিক কনভেনশন সেন্টার ও একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স। শিগগিরই প্রকল্প আকারে কাজটি শুরু হবে। আগামী ২০১৮ অর্থবছরের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হবে।

Manual3 Ad Code

বৃহস্পতিবার ২০১৬-১৭ সালের বাজেট বক্তৃতায় এ চাঞ্চল্যকর তথ্যটি জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

Manual7 Ad Code

তিনি বলেন, প্রবৃদ্ধি সঞ্চালক ও জনবান্ধব একটি বিশেষ প্রকল্প হাতে নেয়া হয়েছে। পূর্বাঞ্চল ও এর নিকটস্থ এলাকা নিয়ে একটি স্বতন্ত্র মহানগর গড়ে তোলার উদ্যোগ নেয়া হয়েছে। এ মহানগরে পিপিপি’র আদলে একটি প্রকল্প বাস্তবায়নের বিষয়ে চিন্তা-ভাবনা চলছে।

মুহিত বলেন, এই প্রকল্পের আওতায়, আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স ও ১৪২তলা বিশিষ্ট আইকনিক টাওয়ার নির্মাণ করা হবে। কনভেনশন সেন্টারের মূল মিলনায়তনে ৫ হাজার লোকের বসার ব্যবস্থা থাকবে। স্পোর্টস কমপ্লেক্সের মূল স্টেডিয়ামের ধারণ ক্ষমতা হবে ৫০ হাজার। প্রকল্পটি বাস্তবায়িত হলে এ অঞ্চলে কর্মসংস্থানসহ ব্যবসা বাণিজ্যের ব্যাপক প্রসার হবে।

Manual7 Ad Code

অর্থনৈতিক কর্মচাঞ্চল্য সৃষ্টি হবে। প্রকল্পের সুফল পাবে সকল পর্যায়ের জনগণ। উপরন্তু দেশি-বিদেমি সবার কাছেই স্থাপনাগুলো বিশেষভাবে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন এবং এ এলাকাকে জাতীয় যোগাযোগ ব্যবস্থার মধ্যে নিয়ে আসতে হবে। এর সম্ভাব্য ব্যয় নির্বাহের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে।

Manual1 Ad Code

আগামী ২০১৮ সালে প্রকল্পটি সম্পন্ন হবে বলেও আশাপ্রকাশ করেন অর্থমন্ত্রী।

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code