ফালুজায় ৫০ আইএস জঙ্গি নিহত

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, জুন ৪, ২০১৬

ফালুজায় ৫০ আইএস জঙ্গি নিহত

Manual5 Ad Code

download (3)আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের আল-আনবার প্রদেশের ফালুজা শহরে সরকারি বাহিনীর অভিযানে ইসলামিক স্টেটের (আইএস) অন্তত ৫০ জঙ্গি নিহত হয়েছে। বৃহস্পতিবার ফালুজা মুক্তি অভিযানের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল আবদেল ওয়াহাব আল-সাদি গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাতকারে এ কথা জানান।

Manual5 Ad Code

আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল আস-সুমারিয়াকে আবদেল ওয়াহাব আল-সাদি জানান, বৃহস্পতিবার আশ-শুহাদা ও আন-নুয়াইমিয়া এলাকায় আইএস জঙ্গদের ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এ সময় দুই পক্ষের মধ্যে ভয়াবহ লড়াইয়ে অন্তত ৫০ জঙ্গি নিহত হয়।

Manual5 Ad Code

লেফটেন্যান্ট সাদি জানান, নিরাপত্তা বাহিনী ফালুজা উত্তরে সাকলাভিয়া এলাকার দিকে এগিয়ে যাচ্ছে এবং এলাকাটিকে নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার উদ্যোগ নিয়েছে।

Manual3 Ad Code

এদিকে, আনবার প্রদেশের রাজধানী রামাদির উত্তরে আলবুধিয়াব এলাকায় আইএস জঙ্গিদের ওপর বিমান হামলা চালিয়েছে ইরাকের বিমান বাহিনী। এতে আইএসের ৮টি আস্তানা ধ্বংস হয় এবং অনেকে নিহত হয়েছে। এছাড়া, ফালুজার দক্ষিণে আলবুহাউই এলাকায় বিমান হামলায় অন্তত ৯ জঙ্গি নিহত হয়েছে। এর পাশাপাশি রামাদির কাছে অন্য এক অভিযানে ২৪ আইএস জঙ্গি নিহত হয়েছে।         সূত্র : ইরাকি নিউজ ও প্রেস টিভি

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual4 Ad Code